1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩৩ সময় দর্শন

কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার কাদিরপুরে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।  নিহত সাব্বির হোসেন (২৭) শোমসপুর গ্রামের আমিরুল পুলিশের ছেলে আর আসলাম হোসেন (২৬) একই গ্রামের মৃত আলী আজমের ছেলে।

মোটরসাইকেলে থাকা অপরজন ওই গ্রামেরই আব্দুল মজিদ সরদারের ছেলে রাসেল আহম্মেদ (২২) এর অবস্থা আশঙ্কাজনক। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মো. আশিকুর রহমান জানান দুর্ঘটনাটি ঘটে শনিবার রাত ৮ টার সময়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনেন। সেখান থেকে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সোয়া নয়টার সময় সাব্বির হোসেন মৃত্যু বরণ করে। পরে রাত সাড়ে ১২ টার সময় অপর আহত আসলাম চিকিৎসাধীন মৃত্যু বরণ করে। মৃত্যু দু’জনের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসাদের একজন সোহেল জানান, মোটরসাইকেলে তিনজন ছিলেন। বেশ গতিতে চালাচ্ছিলেন। অন্যদিকে নসিমনের আলো ছিল খুবই অল্প। সে কারণে মুখোমুখি লেগে যায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu