1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাদারীপুরে ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

মাদারীপুর পৌরসভা এলাকার ময়লার স্তূপ থেকে এক ফুটফুটে নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকালে পথচারী ও স্থানীয়রা মিলে পৌরসভা এলাকর চায়ের দোকানের পাশে একটি ময়লার স্তূপ থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শিশুটি বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। শিশুটিকে লালন-পালন করার জন্য হাসপাতালে একাধিক লোক ভিড় করেছে।

নবজাতককে উদ্ধার করা সাথী আক্তার জানান, ‘আমি আমার বাসা থেকে পৌরসভার এলাকায় বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার পথে পৌর এলাকার একটি চায়ের দোকানের পাশে ডাস্টবিনে শিশুটি ময়লা কাপড় দিয়ে মোড়ানো দেখতে পাই। তখন আমিসহ কয়েকজন লোকজন মিলে নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় আছে’।

আরেক উদ্ধারকারী সিনথিয়া আক্তার বলেন, ‘সাথী আপু বাচ্চাটিকে দেখতে পেয়ে তখন আমাদেরকে ডাকেন। আমরা এসে বাচ্চাটি চায়ের দোকানের পাশে ময়লা ফেলার ডাস্টবিনে ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দেখে উদ্ধার করি। তখন সাথী আপু ময়লার স্থান থেকে শিশুটি তুলে আমার কাছে দিয়ে বাচ্চার জন্য কাপড়-চোপড় নিয়ে আসেন তার বাসা থেকে। পরে আমরা হাসপাতালে নিয়ে শিশুটিকে ভর্তি করি’।

বাচ্চা লালন পালন করার জন্য নিতে আশা কুলসুম বলেন, ‘আমার বাচ্চা নাই। আমি বাচ্চাটিকে নিয়ে লালন-পালন করতে চাই। এখন যদি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন আমাকে বাচ্চাটা দেয় তাহলে আমি লালন-পালন করতে পারবো’।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শিশু চিকিৎসক ডা. নাইমা ফেরদৌস শান্তা জানান, ‘সকালের দিকে কিছু লোক নবজাতকটিকে শরীরের ময়লা কাদা-মাটি জড়ানো একটি কাপড় দিয়ে পেচিয়ে হাসপাতালে নিয়ে আসলে আমরা শিশুটিকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। শিশুটির চিকিৎসা চলছে, প্রথম যখন নিয়ে এসেছিলো তখন তার হাত-পা ঠান্ডা ছিল। বর্তমানে সে সুস্থ আছে। নবজাতকের বয়স একদিন হবে’।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ময়লা ভাগাড়ে একটি নবজাতক শিশুকে কে বা কারা রেখে চলে গেছে তা সনাক্ত করার চেষ্টা চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu