1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বেড়া ভেঙে ঘরে ঢুকে ধর্ষণ

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৫৫ সময় দর্শন

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে একমাত্র অভিযুক্তকে আসামি করে ফকিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ওই ছাত্রীর মা। অভিযুক্ত হাবিল শেখকে (৩৫) আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ফকিরহাট থানা-পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার পাল জানান, গত ১৩ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে হাবিল শেখ বেড়া ভেঙে ঘরে ঢুকে নবম শ্রেণির ওই মাদ্রাসাছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

এসময় মেয়েটির চিৎকারে তার পরিবারসহ স্তানীয়রা ছুটে আসে। এসময় ওই মাদ্রাসাছাত্রীর মাকে লোহার রড দিয়ে হাতে আঘাত করে পালিয়ে যায় হাবিল শেখ। আঘাতে ওই ছাত্রীর মার হাত ভেঙে যায়। স্থানীয়রা মেয়ে ও মাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভিকিটিমের ডাক্তারি পরীক্ষা মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে।

শনিবার রাতে ওই মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে হাবিল শেখকে আসামি করে ফকিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামিকে আটকে পুলিশের অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu