1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ধুলাশ্বর ইউনিয়ন ওয়ার্ড আ’লীগের সভাপতি হিসেবে আনোয়ারকে চায় জনগণ

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ সময় দর্শন

পটুয়াখালীর মহিপুর থানার ধুলাশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি হিসেবে আনোয়ার হোসেন ফকিরকে চায় ওয়ার্ডের সাধারণ জনগণ। আনোয়ার হোসেন ফকির (৫৫) হচ্ছেন মহিপুর থানার ধুলাশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গঙ্গামতী গ্রামের মৃত. আয়বদ্দিন ফকিরের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী।

দীর্ঘদিন থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় তিনি ধুলাশ্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও সাবেক ওয়ার্ড সহ-সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন। বর্তমানে থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ও সাধারণ জনগণ আনোয়ার হোসেন ফকিরকে ৯ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি হিসেবে দেখতে চায়। রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ওই ওয়ার্ডের বাসিন্দা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. দেলোয়ার ফকির, জলিল মাঝি ও দেলোয়ার হাওলাদারের সাথে এ বিষয়ে কথা হলে তারা বলেন, আনোয়ার হোসেন ফকির দীর্ঘদিন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ইউপি সদস্য থাকাকালীন সময়ে ওয়ার্ডের উন্নয়নে এবং জনগণের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করে গেছেন।

তার কাছে সবসময় যেকোন বিষয়ে কথা বলা যায়। তিনি কখনো কাউকে ফিরিয়ে দেন না। তিনি আমাদের ৯ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি হলে ওয়ার্ড আওয়ামী লীগ আরো সুসংগঠিত হবে এবং মানুষের আস্থা অর্জনে সক্ষম হবেন। তাই সভাপতি হিসেবে আমরা তাকেই চাই। এ প্রসঙ্গে আনোয়ার হোসেন ফকির বলেন, নেতাকর্মীরা আমাকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেখতে চায়। আমিও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করতে চাই। আমি দীর্ঘদিন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে এসেছি। আমৃত্যু আমি আওয়ামী লীগের রাজনীতি করে যাবো দেশের জন্য, দেশের মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আমি যদি ৯ নম্বর ওয়ার্ডের গঙ্গামতী গ্রামের আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পাই, তবে আমার সর্বোচ্চ দিয়ে সেই দায়িত্ব আমি পালন করবো।

৯নং ওয়ার্ডসহ মহিপুর থানার আওয়ামী লীগের কর্মীদের সুখে-দুখে ছিলাম, আছি এবং আমৃত্যু থাকবো। নেতা কর্মীদের ভালোবাসাই আমার একমাত্র পূজি ও সম্বল। তিনি আরো বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যারা আছেন তারা সক্রিয়াভাবে কাজ করছেন না। আমি থানা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বিষয়টি পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত নিন। আমি সকলের কাছে দোয়া চাই। ধুলাশ্বর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউনুচ দালাল ও সাধারণ সম্পাদক মোতাচ্ছেল হাওলাদার বলেন, আনোয়ার হোসেন ফকির একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান। তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিলে তিনি পালন করতে পারবেন। তিনি নিষ্ঠার সাথে দলের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা এ রকম মানুষকেই খুঁজি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu