1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হোটেলে নারী পর্যটকের মরদেহ, উধাও স্বামী পরিচয়দানকারী

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ সময় দর্শন

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে অজান্তা বেগম নামের এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ‘হোটেল ঝিলিক’ থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  

জানা যায়, স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে গত ১৬ ডিসেম্বর সকাল ৬টায় কুয়াকাটায় ঘুরতে এসে হোটেল ঝিলিকের ২০৪ নাম্বার রুম ভাড়া নেন সুজন (৩২) ও অজান্তা বেগম নামের দুজন পর্যটক। সুজন পটুয়াখালীর বাউফল সদরের রফেজ সিকদার ও আমেনা বেগমের ছেলে বলে হোটেলের রেজিস্ট্রিতে উল্লেখ রয়েছে।

রুম চেক আউটের জন্য তাদের ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ওই নারীকে হোটেলের সিলিংয় থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

হোটেল ঝিলিকের মালিক লিয়াকত আলী জানান, স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে তারা হোটেলে আসেন। আজকে সকাল ১০টায় হোটেল চেক আউটের সময় হলে তাদেরকে ফোন দেওয়া হয়। ফোনে না পেয়ে রুমে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পওয়া যায়নি। রুম ভেতর থেকে তালা লাগানো থাকায় আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।

মহিপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, হোটেল থেকে খবর পেয়ে আমরা এই নারী পর্যটকের  ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। তবে স্বামী পরিচয় দেওয়া সুজনকে পাওয়া যায়নি। ওই রুম থেকে আলামত হিসেবে একটি স্মার্ট ফোন, একটি জামাকাপড়ের ব্যাগ জব্দ করা হয়েছে। হোটেল রেজিস্ট্রিতে দেওয়া নাম পরিচয় দিয়ে আমরা শনাক্তের চেষ্টা করছি। মরদেহটির ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu