1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানের ছেলে মাহমুদুল হাসান শুভকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার কুঁড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার মাহমুদুল হাসান শুভ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে।

এর আগে পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে এক নম্বর আসামি করে মামলা করেন বন্দর উপজেলার কামতাল তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিউল্লাহ।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ১৫ ডিসেম্বর রাত ১২টার দিকে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় এএসআই শফিউল্লাহসহ কয়েকজন পুলিশ সদস্য টহল দিচ্ছিলেন। এ সময় নিবন্ধনহীন মোটরসাইকেল নিয়ে এক যুবক সে সময় যাচ্ছিলেন। তখন টহলে দায়িত্বরত পুলিশ মোটরসাইকেল থামিয়ে ওই যুবকের পরিচয় জানতে চান। এ সময় নিজেকে চেয়ারম্যানপুত্র শুভর লোক বলে নিজের পরিচয় দেন ওই যুবক। এ ছাড়া নানা প্রশ্ন করে পুলিশ। একপর্যায়ে ওই যুবক চলে যান। এর কিছুক্ষণের মধ্যে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান শুভর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ হামলায় পুলিশের চার সদস্য আহত হন।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, পুলিশের ওপর হামলার মামলায় শুভকে এক নম্বর আসামিসহ ৮ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় চেয়ারম্যানের ছেলে শুভকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu