1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরে এক কেজি গাঁজাসহ আটক ২

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ সময় দর্শন

নাটোর সদর উপজেলার ভাতুরিয়া স্টিমারঘাট এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মাহাবুব খান বাবু (৪২) ও ইকবাল হাসান হাসু (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত মাহাবুব খান বাবু সদর উপজেলার দিঘাপতিয়া চকফুলবাড়ি এলাকার মৃত মজিবর রহমানের ছেলে ও ইকবাল হাসান একই এলাকার ছাত্তার প্রামাণিকের ছেলে।

নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার স্টিমারঘাট ভাতুরিয়া এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় এক কেজি গাঁজা, গাঁজা বিক্রয়লব্ধ ১১ হাজার একশত টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটককৃতের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu