1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গণমিছিলের নতুন তারিখ ঘোষণা করল বিএনপি

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর গণমিছিল করবে বিএনপি। শুধু ঢাকাতে নয়, সারাদেশে একইদিন কর্মসূচি পালন করা হবে। আওয়ামী লীগের কাউন্সিলের কারণে তাদের আহ্বানে সাড়া দিয়ে ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ১০ দফা দাবি আদায়ে আগামী ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর গণমিছিল করবে বিএনপি।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশে যুগপৎ আন্দোলনের জন্য প্রথমবারের মত ১০ দফা দাবি উত্থাপন করে বিএনপি। রাজধানীর গোলাপবাগ মাঠে সেই সমাবেশে কর্মসূচি ঘোষণা করে দলটি।  যেখানে ২৪ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে সারাদেশে গণমিছিলের ডাক দেয় তারা। তবে একইদিন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা ছিল অনেক আগে থেকেই।

এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির কর্মসূচির তারিখ পরিবর্তনের অনুরোধ করা হলে তারা নতুন করে গণমিছিলের তারিখ ঘোষণা করলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu