1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বেলারুশ যাচ্ছেন পুতিন

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করতে বেলারুশ যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যু নিয়ে সোমবার আলোচনা করবেন এ দুই নেতা। খবর ব্লুমবার্গ

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসকে সম্প্রতি জানান, নতুন করে রাজধানী কিয়েভে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। নতুন হামলার গুঞ্জনের মধ্যেই বেলারুশে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলারুশের প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে পুতিনের সফরের ব্যাপারে জানানো হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার আগে ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশে অবস্থান নিয়েছিলেন ৩০ হাজার রুশ সেনা। সেখান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের উদ্দেশ্যে ঢুকে পড়েছিলেন তারা। তবে তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। এর প্রায় দশ মাস পর বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর দেখা করতে দেশটিতে যাচ্ছেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট সর্বশেষবার বেলারুশে গিয়েছিলেন ২০১৯ সালে। এখন এমন সময় তিনি আবার দেশটিতে যাচ্ছেন যখন জানা গেল, ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা। কিয়েভ আক্রমণে রাশিয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক স্থান হলো বেলারুশ সীমান্ত।

এদিকে বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় আছেন। ইউরোপের সর্বশেষ ‘একনায়ক’ হিসেবে খ্যাত লুকাশেঙ্কো রাশিয়া ও প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রেখেছেন। এর বদলে পুতিনের কাছ থেকে অনেক সুবিধাও আদায় করে নিয়েছেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu