1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাংলাদেশি সমর্থকদের জন্য মেসির মা ও স্ত্রীর বার্তা

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

২০১৪ বিশ্বকাপের পর আবারও ফাইনালে আর্জেন্টিনা। নিজেদের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের হট ফেভারিট দলটি। রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি। মেসির বিশ্বকাপ মঞ্চের শেষ ম্যাচটি ঘিরে উত্তেজনার কমতি নেই বিশ্বব্যাপী লাখো-কোটি সমর্থকের মাঝে।

প্রিয় ফুটবলারের হাতে সোনালি ট্রফি দেখার অপেক্ষায় প্রহর গুণছে তারা। মেসি নৈপুণ্যে বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখছে আর্জেন্টাইন সমর্থকরা।

বিশ্বকাপকে ঘিরে এরই মধ্যে বাংলাদেশ নামটাও বেশ পরিচিত হয়ে উঠেছে আর্জেন্টাইনদের কাছে। এমনকি কোটি বাঙালি ভক্তের ভালোবাসার কথা জানেন বিশ্বতারকা লিওলেন মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি ও সহধর্মীনী আন্তোনেলা রোকুজ্জোও।

বাংলাদেশি গণমাধ্যমের কাছে সেই ভালোবাসা নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন মেসির মা ও স্ত্রী। ক্রোয়েশিয়া ম্যাচের পর বাড়ি ফেরার সময় বিশ্বতারকার মা সেলিয়া কুচ্চিত্তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে যে ভালোবাসা দিয়েছে সেটা অভাবনীয়। এতো দূরের একটা দেশ যে আমার মেসিকে ঘিরে উদযাপন করে সেটা নিঃসন্দেহে গর্বের। আমাদের পক্ষ থেকেও তাদের জন্য ভালোবাসা। ‘

এসময় মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো বলে ওঠেন, ‘ধন্যবাদ বাংলাদেশ’।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu