1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

“ঘন্টা ব্যাপি জেলা শহরের সকল সড়ক বন্ধ রেখে” বিজয় দিবসে লালমনিরহাটে বিএনপির বিশাল শোডাউন

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩৩ সময় দর্শন

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে বিশাল শোডাউন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শোডাউনে বিএনপি ও তার সকল সহযোগি সংগঠনের প্রায় ৫০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় প্রায় ঘন্টা খানেক জেলা শহরের সকল সড়ক গুলোতে যানবাহন ও জনসাধারনের চলাচল বন্ধ থাকে।

শুক্রবার(১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রেল স্টশন সংলগ্ন জেলা শ্রমিক দলের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালীটি বের হয়।

কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি’র সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু’র নেতৃত্বে মিছিলটি পুরো লালমনিরহাট জেলা শহর প্রদক্ষিন করে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধাঞ্জালী অর্পন করে।

বিভিন্ন বাহারি রঙয়ের ক্যাপ পড়ে র‍্যালীতে অংশ নিয়েছেন দলটির নেতাকর্মীরা। ক্যাপের রঙ দিয়ে বিভাজন করা হয়েছে দলটির সহযোগি সংগঠনের নেতাকর্মীদের। বিশেষ রঙয়ের ক্যাপ পরিচয় করছে ব্যাক্তি দলটির কোন সহযোগি সংগঠনের। বিশাল এ র‍্যালী থেকে সরকার বিরোধী বিভিন্ন স্লোগানসহ দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানায় বিএনপি। এসময় লালমনিরহাট পুরো জেলা শহর ছিল যেন জেলা বিএনপি’র দখলে।

র‍্যালীতে অন্যান্যের মধ্যে অংশ গ্রহন করেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সহ সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সদর বিএনপি’র আহবায়ক একেএম মমিনুল হক, পৌর বিএনপি’র সভাপতি আফজাল হোসেন, সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ , সম্পাদক হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস, সম্পাদক আব্দুস সাত্তার, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুর হুদা লিমন ও সম্পাদক জাহাঙ্গীর আলম Nokia প্রমুখ।

শোডাউন চলাকালে লালমনিরহাট জেলা শহরের সকল সড়ক গুলোতে প্রায় এক ঘন্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। এই এক ঘন্টায় রাস্তার দুপাশে জনসাধারণকে দাড়িয়ে থাকতে দেখা যায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu