1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিয়ের জন্য চাপ দেয়ায় ৪৯ বার ছুরিকাঘাতে প্রেমিকাকে হত্যা

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকাকে ৪৯ বার ছুরিকাঘাতে হত্যা করেছে ঘাতক প্রেমিক। এমন অভিযোগে জগন্নাথ গোডা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে ভারতের ওড়িশার ভুবনেশ্বরে।

আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়, কুনিদার সীমাদাস নামে এক তরুণীর সঙ্গে অভিযুক্ত যুবক জগন্নাথ গোডার প্রেমের সম্পর্ক ছিল।

দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকার পর জগন্নাথকে বিয়ে করার প্রস্তাব দেন কুনিদার। কিন্তু জগন্নাথ কিছুতেই রাজি হচ্ছিলেন না। জগন্নাথকে বোঝানোর চেষ্টাও করেন কুনিদার। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। শেষমেশ তাঁর হাত থেকে মুক্তি পেতে ঘুরতে নিয়ে যাওয়ার ছলে গুজরাতে নিয়ে গিয়ে প্রেমিকাকে ৪৯ বার ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে প্রেমিক জগন্নাথ।

পুলিশ জানায়, প্রেমিকার হাত থেকে মুক্তি পেতে তাঁকে খুন করার পরিকল্পনা করেন জগন্নাথ। তার পর কুনিদারকে গুজরাতে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন তিনি। সেই প্রস্তাবে রাজি হয়ে যান কুনিদার। তাঁরা দু’জনে সুরাতে গিয়েছিলেন। সেখানেই কুনিদারকে কুপিয়ে খুন করে জগন্নাথ। পরে তাঁর দেহ একটি ফাঁকা মাঠে ফেলে গিয়ে ভুবনেশ্বরে ফিরে আসেন জগন্নাথ।

সুরাতে একটি মাঠ থেকে কুনিদারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। কুনিদারের পরনের টি-শার্ট দেখে স্থানীয় বাসস্ট্যান্ড, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকেই জগন্নাথকে চিহ্নিত করে তারা। তার পরই ভুবনেশ্বর পুলিশের সঙ্গে যোগাযোগ করে সুরাত পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ভুবনেশ্বর থেকেই জগন্নাথকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu