1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পুলিশ পরিচয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৫৩ সময় দর্শন

পুলিশ পরিচয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৩টার দিকে নগরীর আড়ংঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে খুলনা শহরের আড়ংঘাটা থানা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মহানগরীর দৌলতপুর থানার আড়ংঘাটা এলাকার বেলাল মোড়ল (৪৬), আজিজুর রহমান মিঠু (৪০), রাসেল (২২) ও দিঘলিয়া একালার জিহাদ মুন্সি (২৪)।

প্রেস ব্রিফিংয়ে জানান, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে আড়ংঘাটা এলাকায় ভুক্তভোগী স্বামী-স্ত্রী ঘুরতে বের হন। ঘোরাফেরা শেষে রাত সাড়ে ৮টার দিকে আড়ংঘাটা বাজারে যাওয়ার পথে চারজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। এ সময় তারা ভয়ভীতি দিয়ে ভুক্তভোগীর স্বামীকে একটি স্থানে আটকে রাখে। পরে একই দিন রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ভুক্তভোগী নারীকে চারজন দলবদ্ধ ধর্ষণ করে।

এদিকে চার আসামি মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ঘটনাটি কোথাও জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরে গভীর রাতে তাদের ছেড়ে দেয়। ভুক্তভোগী বিষয়টি তার স্বামীকে জানায়। পরে ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী আড়ংঘাটা থানায় একটি ধর্ষণ মামলা করেন।

লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ জানান, গৃহবধূকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনা জানতে পেরে অভিযানে নামে র‍্যাব। পরে তথ্যপ্রযুক্তি ও সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে চার আসামিকে শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, বুধবার রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার করা হয়। এ সময় মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ইতোমধ্যে আসামিদের আড়ংঘাটা থানায় হস্তান্তর করার কাজ চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu