1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ দুর্ঘটনা

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কমপক্ষে ১৮টি দুর্ঘটনা ঘটেছে। এতে কলেজছাত্রসহ তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেন বন্ধ ছিল বেশ কিছু সময়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুর মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুরের চরপাড়ার এক কিলোমিটারে অন্তত ১৬টি দুর্ঘটনা ঘটে।

এ ছাড়া সদর উপজেলার মাদারজানি এলাকায় ও ভূঞাপুরের জগৎপুরা এলাকায় বাকি দুটি দুর্ঘটনা ঘটে।

এক কিলোমিটারে ১৬ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লাহ টুটুল। তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে মহাসড়কের ধল্লা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিটি বাসের হেলপার। মরদেহ থানায় নেওয়া হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। ’

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ জানান, সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫-১৬টি দুর্ঘটনা ঘটেছে। এ জন্য ঢাকামুখী লেন বেশ কিছু সময় বন্ধ ছিল। মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুতই সড়ক স্বাভাবিক হবে।

এ দিকে সকাল সাড়ে ৯টার দিকে ভুঞাপুর-তারাকা‌ন্দি সড়‌কের জগৎপুরা এলাকায় বালুভর্তি ট্রা‌কের ধাক্কায় সিএন‌জিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘জগৎপুরা এলাকায় একটি ট্রা‌ক সিএন‌জিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে এক ক‌লেজছাত্র নিহত ও তার বাবাসহ দুজন আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ’

নিহত ক‌লেজছাত্র ইশরাক (২০) জামালপুর জেলার স‌রিষাবা‌ড়ি উপ‌জেলার থল গ্রা‌মের আবু সাঈদের ছে‌লে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu