1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

আগামীকাল ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তাঁর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস (রানা) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে জাতির উদ্দেশে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন’।

এদিকে মহান বিজয় দিবসে সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। জাতির গৌরব আর অহংকারের এ দিনটিতে সৌধ প্রাঙ্গণে নামবে হাজারো মানুষের ঢল। তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি।

প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। লাখো মানুষের শ্রদ্ধায় সিক্ত হওয়ার অপেক্ষায় লাল-সবুজ গালিচার মধ্যে দাঁড়িয়ে থাকা সাত স্তম্ভের স্মৃতিসৌধ। মহান বিজয় দিবসের সকালে নগরীর সব পথ মিশবে এখানেই।

মুক্তিযুদ্ধে অকুতোভয় বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে গোটা জাতি। সাভার জাতীয় স্মৃতিসৌধেও চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। রংয়ের তুলিতে স্থাপনাগুলো সাজছে নতুন রূপে। ধুয়ে-মুছে চকচকে করা হচ্ছে স্মৃতিসৌধ চত্বরের প্রতিটি স্থাপনা।

গার্ড অব অনারের জন্য তিন বাহিনীর কুচকাওয়াজ ও গাড়িবহরের মহড়াও শেষ। এখন শুধু অপেক্ষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো। শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে স্মৃতিসৌধ।

অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরায় সবকিছু মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu