1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিরাজগঞ্জে ৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক ২

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩৩ সময় দর্শন

সিরাজগঞ্জের কামারখন্দে ৯৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক-কারবারিকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার সন্ধ্যায় কামারখন্দের জামতৈল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বরুয়াল গ্রামের দুলাল হোসেনের ছেলে সাব্বির রায়হান ওরফে রানা (২৫) ও ঠাকুরগাঁও সদর থানার মুসলিমপুর গ্রামের ইনছান আলীর ছেলে মো. সাহিন (২৭)।

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. আবুল হাশেম সবুজ।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৮বোতল ফেন্সিডিলসহ দুজন মাদক কারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের দায় স্বীকার করেছে। তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu