1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিমান হামলার সতর্কতার মধ্যেই কিয়েভে বিস্ফোরণ

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার ভোরে বিস্ফোরণে শব্দ পাওয়া গেছে। কিয়েভ মেয়র ভিতালি ক্লিৎসকো এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে ১৩টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ কর্তৃপক্ষ। খবর বিবিসির।

ক্লিৎসকো বলেছেন, ‘মধ্য কিয়েভের জেলা শেভচেনকিভস্কি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। সেখানে জরুরি পরিষেবা পাঠানো হয়েছে। ’

বিমান হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে নিশ্চিত কিয়েভ গভর্নর কুলেবা। বুধবারের ভোরের হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিমান হামলা রোধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। বর্তমানে নিরাপদ স্থানে থাকায় শ্রেয়। রাশিয়া আমাদের বিদ্যুৎ স্থাপনায় জঙ্গি হামলা অব্যাহত রাখবে। তবে আমরা প্রতিদিন শক্ত হচ্ছি। ’

কিয়েভ প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, ‘ইউক্রেনীয় বাহিনী বুধবার ভোরে ইরানের তৈরি ১৩টি ‘শাহেদ’ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে একটি ড্রোন কিয়েভের প্রশাসনিক ও চারটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। ’ তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জরুরি পরিষেবার এক মুখপাত্র।

কিয়েভের বিবিসির সংবাদদাতা বিকট বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে। তিনি বলেছেন, বিমান হামলার সাইরেন বাজার পরই বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

গত অক্টোবর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে আসছে রাশিয়া। এসব হামলায় তাদের মূল লক্ষ্যবস্তু বিদ্যুৎ অবকাঠামো।

ইউক্রেনে হামলার জন্য রুশ বাহিনী ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ। বিষয়টি অস্বীকার করলেও পরে যেয়ে ড্রোন দেওয়ার কথাটি স্বীকার করে তেহরান। ওই সময় তারা বলেছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কয়েক মাস আগে মস্কোকে বেশ কিছু ড্রোন সরবরাহ করা হয়েছিল। এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তেহরান মিথ্যে বলছে। হামলার জন্য ধারণার চেয়ে বেশি ইরানি ড্রোন ব্যবহার করা হচ্ছে।

ইউক্রেনীয়দের মনোবল ভাঙতেই কয়েক মাস ধরে বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া। এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করছে বিশ্ব নেতারা। তবে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদোমির জেলেনস্কি বলেন, ‘ক্রিমিয়ার কার্চ ব্রিজে হামলার জেরে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu