1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফুটবলের সঙ্গে মাদকেও এগিয়ে মরক্কো

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

চলতি বিশ্বকাপে সবাইকে অবাক করেছে মরক্কো। এরইমধ্যে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে আফ্রিকার মুসলিম প্রধান এ দেশটি। তবে ফুটবলের সঙ্গে মাদকেও বেশ এগিয়ে মরক্কো। বিশ্বে মাদক উৎপাদনে বেশ উপরের দিকেই আছে তাদের নাম।

চলতি আসরে একের পর এক চমক দেখিয়ে চলেছে মরক্কো। আসরে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি আফ্রিকার এ দলটি। গ্রুপপর্বে ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে বেলজিয়ামকে হারিয়ে প্রথম চমক দেয় মরক্কো। এরপর নকআউটে স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে একের পর এক চমক দেখিয়ে চলেছে কোচ ওয়ালিদ রেগরাগির দল। এখন অপেক্ষা আরও একটি চমক দেওয়ার। আজ রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে তারা।

বিশ্ব মঞ্চে এবারই প্রথমবার মুখোমুখি হওয়ার অপেক্ষায় ফ্রান্স ও মরক্কো। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এখন পর্যন্ত পাঁচবার পরস্পরের বিপক্ষে খেলেছে দু’দল। যেখানে এখন পর্যন্ত একবারও ফ্রান্সকে হারাতে পারেনি মরক্কো। তবে দু’দলের সবশেষ দেখায় ফ্রান্সের বিপক্ষে ২-২ গোলে ড্র’করার সুখস্মৃতি রয়েছে আফ্রিকানদের। সেবার ২০০৭ সালে প্যারিসে ঘরের মাঠে ফ্রান্সকে রুখে দিয়েছিল মরক্কো।

তবে ফুটবলের বাইরে মাদক উৎপাদনেও বেশ এগিয়ে মরক্কানরা। সম্প্রতি বিশ্বের শীর্ষ মাদক উৎপাদনকারী দেশের একটি তালিকা তৈরি করেছে জাতিসংঘের সংস্থা ইউএনওডিসি (ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম)। যেখানে তৃতীয় অবস্থানে রয়েছে মরক্কোর নাম।

মাদক উৎপাদনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তান ও কলম্বিয়ার নাম। এর পরেই অবস্থান মরক্কোর।

উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো। দেশটিতে প্রতি বছর গড়ে প্রায় দেড় হাজার টন মারিজুয়ানা ও হাশিশ উৎপাদিত হয়। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে সীমিত আকারে মারিজুয়ানা বা গাঁজার ব্যবহার বৈধ করায় এর চাষ আরো বেড়েছে দেশটিতে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu