1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ সময় দর্শন

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে ভেড়ামারা-রায়টা সড়কের বাঁকাপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, মজনু হোসেন (৬০) ও হাজেরা খাতুন (৪৫)।  এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

তিনি বলেন, আজ বুধবার সকাল ৯টার ভেড়ামারা-রায়টা সড়কের বাঁকাপোল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। হতাহত সকলের বাড়ী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহে।

তিনি আরও বলেন, আহতরা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আর মরদেহ এখনো হাসপাতালেই রয়েছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, হতাহতরা ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ থেকে সিএনজিযোগে ভেড়ামারা শহরে আসছিল। পথিমধ্যে বাঁকাপোল নামক স্থানে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মজনু হোসেনর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় হাজেরা খাতুন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu