1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শান্তি প্রতিষ্ঠায় আরও অস্ত্র চায় জেলেনস্কি

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

তিনটি পদক্ষেপ নিলে রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, এই যুদ্ধ থামাতে ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহ করতে হবে, ইউক্রেনের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে এবং কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে হবে। সোমবার জি৭ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশ) এর সাথে ভার্চুয়াল এক বৈঠকে এসব কথা বলেন জেলেনস্কি। খবর আরটির।

জি৭ এর উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে আগামী বছরও সহযোগিতার এই ধারা অব্যাহত রাখতে হবে।  তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের একটি নতুন বাহিনী গঠন করতে হবে যার জন্য আরও অত্যাধুনিক ট্যাংক, আর্টিলারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন।

তিনি বলেন, আগামী বছরেও আমাদের অর্থনীতি ও জ্বালানীর স্থিতিশীলতা বজায় রাখতে হবে। এ সময় ইউক্রেনের অর্থনীতি স্থিতিশীল রাখতে সহযোগিতা চান তিনি।  জেলেনস্কি বলেন, শান্তি প্রতিষ্ঠার তৃতীয় ধাপ কূটনীতি। ইউক্রেনীয় শান্তি ফর্মুলা কীভাবে বাস্তবায়ন করা যাবে তা নির্ধারণে ‘গ্লোবাল পিস ফর্মুলা সামিট’ নামে একটি সম্মেলন করার আহ্বান জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu