1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

২০২২ গলাচিপায় বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আনন্দিত ক্ষুদ্র ব্যবসায়ীরা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আনন্দিত ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিশ্বকাপ ফুটবলের জ¦রে ভুগছে পুরো বিশ^ আর এই আনন্দ উপভোগ করছে গলাচিপা উপজেলাবাসীও। কাতার বিশ্বকাপ ফুটবল খেলা বড় পর্দায় দেখানোয় বিশ্বকাপের উন্মাদনায় বেচা-কেনা ভালো হওয়ায় এমন খুশির আমেজ দেখা দিয়েছে উপজেলার ছোট ছোট স্থায়ী ও ভ্রাম্যমাণ দোকানদারদের চোখে-মুখে। বিশ্বকাপের শুরু থেকেই গলাচিপা পৌরসভার সুশীল সমাজের উদ্যোগে পৌর মঞ্চ চত্বরে বড় পর্দায় দেখানো হচ্ছে কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। শনিবার (১০ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপের কোয়াটার ফাইনালের শেষ ম্যাচে কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফ্রান্স-ইংল্যান্ডের খেলা।

বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার এক ফাঁকে কথা হয় ঝালমুড়ির ক্ষুদ্র ব্যবসায়ী মো. কামালের সঙ্গে। তিনি বলেন, ‘খেলা থাকায় ব্যবসা ভালো হচ্ছে। মাঝে-মধ্যে খেলাও দেখি ব্যবসাও করছি। বাড়তি আয়ের আসায় গভীর রাত পর্যন্ত দোকান খুলে রেখেছি।’ চা বিক্রেতা মো. মিজানুর রহমান প্যাদা, পলাশ সাহা, দিলীপ দাস বলেন, ‘মানুষজন রাত জেগে খেলা দেখছেন। আমরাও দোকান খুলে রাখি। দর্শকরা খেলা দেখার পাশাপাশি খাবার কিনে নেন। এতে আমাদের কিছুটা বাড়তি আয়ও হচ্ছে।

’ শুধু পৌরমঞ্চেই নয় বড় পর্দায় খেলা দেখানো হয় শহরের সাগরদী রোড, কলেজ পাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায়। পৌরমঞ্চে খেলা দেখতে আসা কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, বিশ্বকাপের প্রতিটা খেলা এখানের বড় পর্দায় দেখছি। বড় পর্দায় খেলা দেখার মজা আলাদা। খেলা চলাকালে এখানকার দোকান থেকে বন্ধুদের সঙ্গে চা বিস্কুট কিনে খাই। পাশাপাশি ঝাল-মুড়ি, পপকন এসবও কিনি। গভীর রাতে চা পানের সাথে সাথে খেলা দেখতে ভালোই লাগে।

কাতার বিশ্বকাপ ফুটবলে ৩২ দেশ অংশগ্রহণ করলেও উপজেলা আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি। এছাড়া ফ্রান্স, পর্তুগাল, মরোক্কো সহ অন্যান্য দেশের কিছু সমর্থক আছে। তবে ব্রাজিল ও পর্তুগালের পরাজয়ে অন্যান্য দেশের সমর্থক বেড়েছে। বাড়তি আয় হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের কষ্টের কথাও শেয়ার করেছেন। তারা জানান, নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় শখের খাবারের দোকানের ব্যবসা কিছুটা মন্দা যাচ্ছিলো। তবে বিশ্বকাপ খেলাকে ঘিরে বিশ্বকাপের উন্মাদনায় দর্শক বেশি থাকায় খেলা চলাকালীন চা-কপি, পান, চিপস-চানাচুর এসব বিক্রি হওয়াতে তাদের মন্দাভাব কিছুটা কাটবে বলেও প্রত্যাশা করেন। খেলা শেষ হলে আবার মন্দার আশঙ্কা করছেন এসব ব্যবসায়ীরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu