1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সরকার পতন ঘটাতে এসে নিজেরাই পদত্যাগ করলেন: তথ্যমন্ত্রী

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ সময় দর্শন

সরকার পতন ঘটাতে এসে বিএনপি নেতারা নিজেরাই পদত্যাগ করলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (১১ ডিসেম্বর) সচিবালয়ে বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘তাদের পদত্যাগে সংসদের কোনো ক্ষতি হবে না। ক্ষতি তাদেই হবে।

নিয়ম অনুযায়ী ওই আসনগুলোতে উপনির্বাচন হবে। বিএনপি সংসদে কথা বলার সুযোগ হারাবে। ’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চাই। তারা নিজেদের জায়গায় স্থির থাকে না। কয়েকদিন পর তারা তাদের দাবি ভুলে যাবে। তাদের দাবি দুরভিসন্ধিমূলক। ’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ না নিয়ে যেমন বিএনপির ক্ষতি হয়েছে। এই পদত্যাগের মাধ্যমে বিএনপিরই ক্ষতি হবে। ’

উল্লেখ্য, রোববার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সাত সংসদ সদস্য। এ সময় সংসদ সদস্য রুমিন ফারহানা গণতন্ত্রের প্রতি বিশ্বাসী অন্যান্য রাজনৈতিক দলের এমপিদেরও পদত্যাগ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপির ১০ দফা দাবির মধ্যে রয়েছে সংসদ ভেঙে দেওয়া, এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই পদত্যাগ। বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে এই পদত্যাগ। ’

পদত্যাগপত্র জামা দেওয়া উপস্থিত অন্যরা হলেন বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ,  বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম ও ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা। অসুস্থ থাকায় উকিল আবদুস সাত্তার ও বিদেশে থাকায় হারুনুর রশিদ সশরীরে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তাদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন হুইপ রুমিন ফারহানা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu