1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মানসিকভাবে বিধ্বস্ত নেইমার

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ সময় দর্শন

ক্রোয়েশিয়ার সাথে হেরে কাতার বিশ্বকাপ আসর শেষ হয়েছে ব্রাজিলের। এবারও শিরোপা নিতে পারল না নেইমাররা। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে ১(৪)-১(২) ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা।

ব্রাজিলের এমন হারে মানসিকভাবে রীতিমত বিধ্বস্ত নেইমার।

তার দুর্দান্ত গোলে অতিরিক্ত সময়ে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু সেই লিড ধরে রাখতে সক্ষম হয়নি। টাইব্রেকারে হৃদয় বিদারক হারের পর মাঠের মধ্যেই কেঁদে ফেলেন নেইমার। এই হার অনেকদিন যন্ত্রণা দেবে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘আমি মানসিকভাবে বিধ্বস্ত। এই হার নিশ্চিতভাবেই আমাকে সবচেয়ে বেশি পীড়া দিবে, যা ১০ মিনিটের জন্য  আমাকে অসাড় করে দিয়েছিল এবং এরপরে অবিরাম কান্নায় ভেঙে পড়লাম আমি। দুর্ভাগ্যবশত এটা লম্বা সময় ধরে আমাকে যন্ত্রণা দিবে। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। আমি সতীর্থদের নিয়ে গর্বিত, কারণ প্রতিশ্রুতি ও নিবেদনে কোনো ঘাটতি ছিল। এই দল শিরোপার যোগ্য, আমরা যোগ্য, ব্রাজিল যোগ্য… তবে ঈশ্বরের ইচ্ছা ছিল না! মাঠের ভেতর আপনাদের ভালোবাসা অনুভব করে বুঝেছি আমাদের প্রতিটি ত্যাগই ছিল যথার্থ। আমাদের জাতীয় দলকে সমর্থন করার জন্য ধন্যবাদ। ’

নেইমার আরও যোগ করেন, ‘দুর্ভাগ্যবশত এবার হয়নি… লম্বা সময় ধরে তা কষ্ট দিবে। সব কিছুর জন্য ধন্যবাদ। ঈশ্বর আমাকে সবকিছু দিয়েছে তাই অভিযোগের কিছু নেই। আমাকে দেখার জন্য ধন্যবাদ, সমস্ত সম্মান এবং গৌরব সবসময় আপনাদের জন্যই। ’

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় যৌথভাবে পেলের সঙ্গে শীর্ষে আছেন নেইমার। দুজনেরই গোল ৭৭টি করে। তবে নেইমার পেলেকে ছাড়িয়ে যেতে পারবেন কি না সেটা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu