1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বঙ্গবন্ধুর সমাধিতে ১১৪ দেশের চিত্রশিল্পীর শ্রদ্ধা

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ১১৪ দেশের চিত্রশিল্পীরা শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ রোববার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপলিচালক লিয়াকত আলী লাকীর নেতৃত্বে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে ৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনায় অংশ নেন শিল্পীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন শিল্পীরা।

পরে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপলিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২ এ অংশ নিতে ১১৪ দেশের শিল্পীরা বাংলাদেশে এসেছেন। এ চারুকলা প্রদর্শনীতে দুই শতাধিক চিত্রশিল্পি অংশগ্রহণ করছেন। সপ্তাহব্যাপী কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন রয়েছে। এবার সর্বোবৃহৎ চারুকলা প্রদর্শনী হচ্ছে। বিশ্বময় উদ্বাস্ত সংকট তাদের প্রদর্শনীতে ফুটে উঠেছে। শিল্পীরা কখনো যুদ্ধ চায় না, শান্তি চায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu