1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় দেশীয় মাছের কদর বেশী

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় মাছের বাজার জমে উঠেছে। ক্রেতা-বিক্রেতাদের সমাগমে বাজার সরগরম। যেখানে প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ২ টা পর্যন্ত চলে মাছ বেচাকেনা।

জানা যায়, নদী ও সাগরে আগের মত মাছ পড়ায় স্থানীয়রা এখন দেশীয় মাছের দিকে ঝুঁকছে। ভোর হওয়ার সাথে সাথেই মিঠাপানির তরতাজা মাছ নিয়ে বিক্রেতারা উপজেলার বিভিন্ন বাজারে আসেন। ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হয় বেচাকেনা।

পাইকারি এ মাছের বাজারে রুই, কাতল, শৌল, বোয়াল, সিলভার কার্প, কই, মাগুর, শিং, পুটি, আইড়, চিংড়িসহ নানা জাতের মাছ পাওয়া যায়। উপজেলার বিভিন্ন পুকুর, ঘের, আমখোলার বদ্ধ খাল, মুক্তিযোদ্ধা খাল, গজালিয়া খাল, বোয়ালিয়া খাল, পানপট্টির খাল, বড় বাঁধসহ মিঠা পানির মাছের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। বাজারে বোয়াল ৩০০ থেকে ৭০০, রুই সাড়ে ৪০০, কাতল ৪০০, চিংড়ি ৬০০, শোল ৪০০, টাকি ৩০০, শিং ৫০০, মাগুর ৪৫০ এবং ছোট মাছ ২০০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গলাচিপা পৌরসভার মাছ বাজারের ইজারাদার হাজী মো. শহিদুল ইসলাম বলেন, এই বাজার অনেক পুরানো। এখানে অনেক পাইকাররা এসে মাছ কিনে নিয়ে যান। নদীর মাছের পাশাপাশি দেশীয় মাছের চাহিদা এখন বেশী।

বাজারের আড়তে প্রতিদিন প্রায় ১০ লাখ টাকার মাছ কেনাবেচা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, এখানকার মিঠাপানির মাছের কদর রয়েছে। উপজেলার মাছের চাহিদা পূরনের পর অতিরিক্ত মাছ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu