1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে কলেজ ছাত্র নিহত

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ সময় দর্শন

লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ওমর আলী (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্ৰামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্ৰামের আবু বক্করের ছেলে ও কালিগঞ্জ পাবলিক করিমুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসিতে উত্তীর্ণ হয়েছিলো

খোঁজ নিয়ে জানা যায়, তিস্তা চর এলাকার জমি নিয়ে দীর্ঘদিন থেকে আবু সাঈদ ও আব্দুল বারি বিরোধের জেরে উভয়ের মাঝে হাতাহাতি পরে সংঘর্ষ বাঁধে। এতে আবু বক্করের ছেলে ওমর ফারুক এগিয়ে গেলে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে । এতে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একজনকে আটক করেছেন পুলিশ।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাদ হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছে। দুই পক্ষের লোকজন জমিতে গেলে সংঘর্ষবাধে এতে এক জন নিহত হয়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu