1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ সময় দর্শন

ঢাকায় বিএনপি কার্যালয়ে পুলিশের গুলিতে  বিএনপি কর্মী হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিএনপি কার্যালয় ভাংচুরের প্রতিবাদে লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান ভিপি আনিছ। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। মিছিলটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মিশনমোড় গোল চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu