1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২ হাজার জনের নামে মামলা

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুই হাজার জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।  মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং আশপাশের এলাকা থেকে আটক ৪৭৩ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয়সহ দুই হাজার জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) পল্টন মডেল থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবারের ঘটনায় একটি মামলা হয়েছে।

মামলায় ৪৭৩ জনকে এজাহারনামীয় আসামি ও ১৫০০-২০০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে এ মামলা করা হয়েছে। ’মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার (এসি) এনামুল হক মিঠু বলেন, ‘দলীয় কার্যালয়ে বিস্ফোরক সামগ্রী রাখা, পুলিশের ওপর হামলা এবং নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়। পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর কেন্দ্রীয় কার্যালয় থেকে এবং আশপাশের এলাকা থেকে বিএনপির ৪৭৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই হাজার নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করা হয়েছে। ’

মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তর কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে আসামি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশসনস) বিপ্লব কুমার সরকার জানান, বিএনপির যেসব নেতাকর্মীকে আমরা আটক করেছি তাদের বিরুদ্ধে মামলা হবে। আবার কারো কারো বিরুদ্ধে আগের গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তাদের সেসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তবে সবার নামেই নতুন করে মামলা হবে। এসব মামলায় অজ্ঞাত আসামি করা হবে আরও অনেককে।

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল, পানি, খিচুরি ও নগদ টাকা পাওয়া যায় বলে জানায় পুলিশ।

অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu