1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গাজীপুরে অনলাইন জুয়াড়ির ৯ সদস্য গ্রেপ্তার

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

গাজীপুরে অনলাইন জুয়ার মাধ্যমে হাজার কোটি টাকা পাচার চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সকালে জিএমপির কার্যালয়ে কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হরিনহাটি গ্রামের হাবিবুল্লাহ মৃধার ছেলে নাসির মৃধা, ময়মনসিংহ জেলার গৌরীপুর এলাকার ফরহাদ আলীর ছেলে মারুফ হাসান, একই এলাকার নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, জুলহাসের ছেলে কাউসার হোসেন, ওয়াদুদের ছেলে রুবেল হোসেন, মো. করিমের ছেলে আশিকুল হক, সাবেদ আলীর ছেলে আকরাম হোসেন ও আলমগীর কবিরের ছেলে মুরাদ হাসান।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসির মৃধা নামের এক জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার আরও জানান, ফুটবল ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এসব জুয়াড়িরা জুয়ায় লিপ্ত হয়ে সারাদেশে ১৫শ মাস্টার মাইন্ডের মাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে দেশের টাকা বিদেশে পাচার করে আসছে।

আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী গত এক মাসে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছে। মূলহোতারা দেশের বাইরে অবস্থান করায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদেরকেও আইনের আওতায় আনাতে কাজ করছে পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu