1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কোনো অবস্থাতেই এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না : কৃষিমন্ত্রী

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

কোনো অবস্থাতেই বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের সব উন্নত দেশেই যে সরকার ক্ষমতায় থাকে তাদের অধীনেই নির্বাচন হয়। কাজেই বাংলাদেশেও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সরকার তাতে সব ধরনের সহযোগিতা করবে।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে প্রগতিশীল দল হিসেবে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।

আব্দুর রাজ্জাক বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি জেলায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় শেরপুরে এ সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সাধারণ জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক। সম্মেলনে দলের প্রেসিডিয়াম শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ মে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে সদর আসনের এমপি হুইপ আতিউর রহমান আতিককে সভাপতি এবং এ্যাডভোকেট চন্দন কুমার পালকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu