1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় সরকারি জায়গায় নির্মানাধীন বহুতল ভবন বন্ধ করলেন ইউএনও

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় নিয়ম বহিভূর্তভাবে পৌরসভার সদর রোডে সরকারি জায়গায় অবৈধভাবে বহুতল ভবন নির্মান করছে স্থানীয় প্রভাবশালী দেবু পাল। দেবু পাল হচ্ছেন মৃত পরিক্ষিত পালের ছেলে।

জানা যায় রাতের আঁধারে পৌরসভার সদর রোডের বটতলা নামক স্থানে সরকারি জায়গায় বহুতল ভবন নির্মান কাজ শুরু করে দেবু পাল।

বিষয়টি উপজেলা প্রশাসন ও সচেতন মহলের নজরে আসলে প্রথমে উপজেলা সদর তহশীলদার সাহাদাত মিয়া ও সার্ভেয়ার মো. আজগর মৌখিকভাবে ভবন নির্মানের কাজ বন্ধ রাখার জন্য বলেন।

কিন্তু দেবু পাল প্রাথমিক অবস্থায় কাজ বন্ধ রাখলেও পরে আবার কাজ শুরু করেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলাল উক্ত কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে এই জায়গায় পুনরায় কাজ শুরু করলে দেবু পালের বিরুদ্ধে সরকারীভাবে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে সহকারী তহশীলদার আকাশ মিয়া জানান। অবৈধ ভবনের নির্মান কাজ বন্ধের ঘোষণায় স্থানীয় সুশীল সমাজ উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনকে ধন্যবাদ জানান। এ বিষয়ে উপজেলা সদর তহশীলদার সাহাদাত মিয়া বলেন, সরকারী জমিতে কোন বহুতল ও স্থায়ী ভবন নির্মাণের নিয়ম নেই। তাই আমার কাজটি বন্ধ করে দিয়েছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu