1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় পানপট্টি ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় প্রথমবারের মতো উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পানপট্টি ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় পানপট্টি সেন্টারে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস মেলকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান। অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব শবির গাজী। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মো. মজিবর রহমান, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মাইনুল ইসলাম রনো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু শাহ আলম, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ ও এ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, সমীর কৃষ্ণ পাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান ডিউক, পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান।

এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন। এসময় পানপট্টি ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বিশাল মিছিল নিয়ে সম্মেলনে এসে উপস্থিত হন। তাদের দাবী একটাই মো. শামীমুর রেজা শামীমকে পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেখতে চাই। এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনিয়ন নেতাকর্মীদের মো. শামীমুর রেজা শামীমকে পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করার বিষয়ে আশ্বস্ত করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu