1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কেন শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা, বিপাকে অভিনেত্রী

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ সময় দর্শন
কেন শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা, বিপাকে অভিনেত্রী

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনটে বিয়ে টেকেনি। অবশ্য তৃতীয় স্বামীর সঙ্গে এখনও আইনগত বিচ্ছেদ হয়নি। এরই মধ্যে ফের মামলা করে বসলেন তার তৃতীয় স্বামী রোশন সিং।

বিপাকে অভিনেত্রী।
কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, শ্রাবন্তী-রোশন বিচ্ছেদ মামলায় নয়া মোড়। এবার অভিনেত্রীর বিরুদ্ধে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ এনেছেন তার তৃতীয় স্বামী রোশন সিং। শোনা গেছে, সিআরপিসি-র ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে ‘পার্জারি’-র মামলা করেছেন রোশন।

খবরে প্রকাশ, বিচ্ছেদের মামলা করে নাকি মাসিক সাত লাখ রুপি খোরপোশের দাবি করেছিলেন শ্রাবন্তী। নিজের আয় ও ব্যয়ের হিসাবও আদালতে দাখিল করেছিলেন। রোশনের অভিযোগ, সেই হিসাবে গলদ রয়েছে। রোশন নাকি দাবি করেছেন, বিজেপির হয়ে ভোটে লড়ার সময় শ্রাবন্তী নিজের আয়ের যে হিসাব দিয়েছিলেন, তার সঙ্গে আদালতে দাখিল করা আয়ের হিসাবে কোনও মিল নেই। অর্থাৎ অভিনেত্রীর দাখিল করা তথ্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি তার।

রোশনের এই অভিযোগ যদি আদালতে সত্যি প্রমাণিত হয়, তাহলে শ্রাবন্তীর জেল পর্যন্ত হতে পারে। এমন দাবি রোশনের আইনজীবীর।

পরিচালক রাজীব বিশ্বাসকে ভালোবেসে মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাদের একমাত্র সন্তান অভিমন্যু (ঝিনুক)। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০১৬ সালে কাগজে-কলমে আলাদা হন দুজন। এরপর কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী, কিন্তু সে সম্পর্কও বেশিদিন টেকেনি।

২০১৯ সালের ১৯ মে দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তবে বছর না ঘুরতেই খবর বেরোয়, এ সংসারও নাকি ভাঙতে বসেছে অভিনেত্রীর। ২০২০ সালের অক্টোবর থেকে আলাদা থাকছেন দুজন, চলছে ডিভোর্সের মামলা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu