1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৬ ডিসেম্বর ২০২২ গলাচিপায় মিথ্যা রাজাকার পুত্র বলে প্রচার করায় কোটি টাকার মানহানী মামলা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে মিথ্যা রাজাকার পুত্র বলে এলাকায় প্রচার করায় কোটি টাকার মানহানী মামলা হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ গাজী (৬৪) সোমবার গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে একই এলাকার গাজী মস্তফা কামাল (৬৬), মো. হাদী গাজী (৫০), মো. জালাল উদ্দিন গাজীসহ (৭০) মোট ১৭ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানার অফিসার ইন চার্জকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১১ নভেম্বর পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি/সম্পাদক বরবরে ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ গাজীকে রাজাকার পুত্র উল্লেখ করে তাকে অবিলম্বে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের দাবি করে একই এলাকার গাজী মস্তফা কামালসহ উপরোল্লেখিত সকল আসামিগণ একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্রের সঙ্গে আসামিগণ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধীদের গলাচিপা উপজেলার একটি তালিকা দাখিল করেন। যা আসামিগণ জালজালিয়াতির মাধ্যমে সৃষ্টি করেছেন।

উক্ত তালিকার ৩৮ নম্বরে প্রকৃত রাজাকার শাহজাহান সিকদারের নাম এডিট করে আসামিগণ বাদীর পিতার নাম প্রতিস্থাপন করেছেন এবং উক্ত তালিকায় তৎকালীন ইউএনও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের স্বাক্ষর ও সীল স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে আসামিগণ ব্যবহার করেছেন। এ ব্যাপারে মো. হানিফ গাজী বলেন, মস্তফা গাজীসহ সকল আসামিগণের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত আমাদের পারিবারিক বিরোধ চলছিল। মস্তফা গাজী বিএনপি থেকে এসে আওয়ামী লীগে অনুপ্রবেশ করে আমাকে মিথ্যা রাজাকার পুত্র বলে এলাকায় প্রচারণা চালিয়ে আমার সম্মানহানী করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu