1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মৈত্রী দিবসে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও মজবুত করার আহ্বান

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫২ সময় দর্শন

আজ ৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস। ১৯৭১ সালে বাংলাদেশ শত্রুমুক্ত হওয়ার ১০ দিন পূর্বে ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর মার্চ মাসে মুজিববর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য বাংলাদেশ সফরের সময়ই ৬ ডিসেম্বর মৈত্রী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। এরই আলোকে স্বাধীনতা ও কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে গত বছর এই দিনে প্রথম বাংলাদেশ ও ভারত আনুষ্ঠানিকভাবে মৈত্রী দিবস পালন করেছে।

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এবারও দুই দেশেই দিনটি পালিত হচ্ছে। বাংলাদেশ ও ভারত দু’টি ভিন্ন দেশ হলেও উভয় দেশের জনগণের সম্পর্ক অচ্ছেদ্য, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। একাত্তরে পাকিস্তানী হানাদার বাহিনী যখন পোড়ামাটি নীতি অবলম্বনের মাধ্যমে আজকের বাংলাদেশ নামক ভূখণ্ডে বাঙালী নিধনে মেতে ওঠে তখন ভারত সরকার, ভারতের জনগণ এবং ভারতীয় সেনাবাহিনী আমাদের বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে এ বন্ধনকে স্থায়ী রূপ দিয়েছিল।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনতে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর অসংখ্য সদস্য সেদিন প্রাণ বিসর্জন দিয়েছিল। আর এই মহান আত্মত্যাগের মধ্য দিয়েই রক্তের আখরে রচিত হয়েছে বাংলাদেশ ও ভারত দু’দেশের মৈত্রীর বন্ধন, মানুষে মানুষে প্রীতি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি এ বন্ধন রচনার ভিত্তিমূল দৃঢ়তর করতে বদ্ধপরিকর।

বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব মো. রশিদুল আলম এবং সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি দুই দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে এবং অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu