1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জমি নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ সময় দর্শন

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে আবদুল মজিদ চৌধুরী (৭৬) ও তার ছেলে মো. মনির হোসেনকে (৪৩) কুপিয়ে জখমের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরীর সঙ্গে প্রতিবেশী সাগর ফকিদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে।

এই বিরোধ মিমাংসার জন্য মঙ্গলবার বিকালে শালিসের কথা ছিল। এর আগেই সকাল ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় সাগর (৩২), তার ছোটভাই রবিন (২৪) ও তাদের দুই বোন মুক্তিযোদ্ধা মজিদ চৌধুরীর ওপর হামলা চালান। তখন মজিদকে রক্ষা করতে এগিয়ে আসেন ছেলে মনির হোসেন। সে সময় বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেন সাগর ও তার ভাই ও বোনরা। পরে স্থানীয়রা মজিদ ও মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারজান আফরিন জানান, মজিদের শরীরে জখমের চিহ্ন রয়েছে। আর তার ছেলে মনির মাথা, হাতে আঘাত পেয়েছেন।

অভিযোগের বিষয়ে সাগর ফকির বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। আমার অন্য ভাইবোনদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আমার ভাই রবিন, বোন সম্পা ও চম্পা আহত হয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, হাসপাতালে পুলিশ পাঠনো হয়েছে। উভয় পক্ষই মারামারি করে আহত হয়েছনে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu