1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১০ ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১২০ সময় দর্শন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী ১০ ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে থাকবে। ওই দিন বিএনপি-জামায়াতকে রাজপথে খুঁজে পাবেন না।

সোমবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।

মন্ত্রী বলেন,তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আমরা চাই তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করে এগিয়ে যেতে। আমাদের দেশটা রক্ষা করতে হবে। দেশে রাজাকার-আলবদরের হাতে চলে যেতে দেওয়া যাবে না। তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রোজী রহমান, আব্দুল হাকিম সরদার, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, মো. মজনু মিয়া ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকেরা।

বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলার নয়টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয় আলোচনা এবং উপজেলা ছাত্রলীগ ও কৃষক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu