1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্ত্রী হত্যার মামলায় গাজীপুর থেকে স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

শেরপুরের নকলায় স্ত্রীকে খুনের অভিযোগ রাসেল মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। রোববার (৪ ডিসেম্বর) গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের জানকিপুর গ্রামের বিষু মিয়ার মেয়ে শাহনাজ আক্তার (৩৫)।

গ্রেপ্তারকৃত ব্যক্তি গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার রাসেল মিয়া।

ভুক্তভোগীর স্বজনদের বরাত দিয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান মিয়া জানান, প্রায় পাঁচ বছর আগে শাহনাজ ও রাসেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন রাসেল। কিছুদিন পর থেকে পারিবারিক বিভিন্ন বিয়ষসহ স্থানীয় এনজিও’র কিস্তি নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হয়। শনিবার (৩ ডিসেম্বর) সমিতির কিস্তির টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই দিন রাত ৩টায় শাহনাজকে মারধর করে ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে রাসেল পালিয়ে যান।

এদিকে সকালে ঘুম থেকে উঠে বাইরে থেকে দরজায় তালা ঝুলতে দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এ সময় তালা ভেঙে ঘরে ঢুকে তারা শাহনাজকে মৃত অবস্থা পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নকলা থানা পুলিশ রাসেলকে গ্রেপ্তারে তদন্ত করে জানতে পারে, তিনি গাজীপুরে অবস্থান করছে। পরে তারা র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহযোগিতা চান।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জি এম মাজহারুল ইসলাম জানান, র‌্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থান করছে রাসেল। পরে র‌্যাব অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে রাসেল জানান, গত শনিবার রাত ৩টায় আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরেন। এ সময় কিস্তির টাকা জোগাড় করা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাকে লাথি মারে শাহনাজ। পরে ক্ষুব্ধ হয়ে রাসেলও তার বুকে ও মুখে এলোপাতাড়ি লাথি মারতে তাকে। এতে শাহনাজ ঘরের মেঝের সঙ্গে মাথায় আঘাত পেয়ে মারা যান। এটা বুঝতে পেরে রাসেল বাইরে থেকে ঘরের দরজায় তালা দিয়ে ভোরে গাজীপুরে চলে যান।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, সুরতহাল প্রতিবেদনে শাহনাজ আক্তারের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। তার মা বাদী হয়ে রাসেলকে আসামি করে মামলা করেন। সোমবার (৫ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu