1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নতি সম্ভব হচ্ছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নতি সম্ভব হচ্ছে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। অথচ একটি মহল ভয়ভীতি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ’ সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে ‘ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স’ এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে আমাকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে প্রমাণ হয়, সেখানে কোনো দুর্নীতি হয়নি। এরপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করবো। আমাকে অনেকে বলেছিল, কখনো সম্ভব না। এমনকি অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আলোচনা করেছিলাম, তারা বলেছিল এটা সম্ভব না। অসম্ভবকে সম্ভব করা- এটাই বাংলাদেশের চরিত্র। এটা আমরা করতে পারি। ’

তিনি বলেন, ‘আমি যখন ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশের, তখন এটা নিয়ে অনেকে হেসেছে, বলেছে সম্ভব নয়। কিন্তু এখন অনেক তরুণ গ্রামে বসে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় অর্থ উপার্জন করছে। ’

সশস্ত্র বাহিনীর প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ‘যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনী আমাদের পাশে থাকে। তারা মানুষের আস্থা অর্জন করেছে। জাতিসংঘের কাছেও আমাদের পুলিশ, আর্মি অনেক প্রশংসিত। ’

সরকারপ্রধান বলেন, ‘ আমরা কারও কাছে হাত পেতে চলবো না। আমাদের জমিতে আমরা ফসল উৎপাদন করবো। যার যতটুকু জমি আছে ফসল উৎপাদন করুন। বৈশ্বিক সংকটে আমরা নিজেরা যেন নিজেদের প্রয়োজন পূরণ করতে পারি। ’

তিনি বলেন, ‘আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি, উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভূমিহীনদের ঘর-বাড়ি তৈরি করে দিচ্ছি। ’

জ্বালানি সংকটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধকালীন এই সংকটে অনেক ধনী দেশ জ্বালানি সাশ্রয়ে ব্যবস্থা নিচ্ছে। আমরাও নানা পদক্ষেপ নিই। ’

রিজার্ভ নিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রথমে ক্ষমতায় আসার সময় রিজার্ভ ছিল ২.৫ বিলিয়ন ডলার। ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার সময় এটা ছিল ৫ বিলিয়ন ডলার। সেখান থেকে আমরা তা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করি। ’

তিনি আরও বলেন, ‘করোনার সময় যাতায়াত বন্ধ ছিল, আমদানি বন্ধ ছিল। এ জন্য রিজার্ভ জমে যায়। পরে সব চ্যানেল খুলে গেলে আমাদের আমাদানিতে রিজার্ভ ব্যয় করতে হয়েছে। ভ্যাকসিন কেনা, টিকা গবেষণায় অর্থ দেওয়াসহ করোন চিকিৎসা সরঞ্জম ক্রয় করতে আমাদের অনেক টাকা লেগেছে। এগুলোর জন্য আমাদের ডলার খরচ হয়েছে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu