1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সৌদির চলচ্চিত্র উৎসবে বলিউড তারকাদের মেলা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বসেছে বলিউড তারকাদের মেলা।  বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উদ্বোধন করা হয় উৎসবের দ্বিতীয় আসর। অনুষ্ঠানে শাহরুখ খান, কাজল, কারিনা কাপুর খান, সোনম কাপুর ছাড়াও বলিউডের অনেক তারকারা হাজির ছিলেন। এছাড়া হলিউড ও মধ্যপ্রাচ্যের অভিনয়শিল্পীরাও ছিলেন।

উৎসবের প্রথম দিনেই বলিউড তারকা শাহরুখ খান ও কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ প্রদর্শিত হয়। প্রদর্শনীতে এ দুই তারকা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিনেমায় অবদানের রাখার জন্য বলিউড তারকা শাহরুখ খান, ব্রিটিশ নির্মাতা গাই রিচি এবং মিসরের অভিনেত্রী ইউসরার হাতে সম্মানসূচক পুরস্কার তুলে দেন রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিইও মোহাম্মদ আল তুর্কি।

অনুষ্ঠানে লাল গালিচায় আকর্ষণীয় সাজ-পোশাকে নজর কেড়েছেন, কারিনা কাপুর-সাইফ আলী খান, সোনম কাপুর, ফ্রিডা পিন্টো ও প্রিয়াঙ্কা চোপড়া।এবার প্রায় ৬১টি দেশের ৪১ ভাষায় তৈরি নবীন-প্রবীণ নির্মাতাদের ১৩১টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে এ উৎসবে। এর মধ্যে, ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখানো হবে ৩৪টি ছবি। ১৭টি সিনেমা আরব প্রিমিয়ার এবং মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা প্রিমিয়ারে প্রদর্শিত হবে ৪৭টি ছবি। সেই সঙ্গে আরবের ২৫টি সিনেমাও থাকবে এই উৎসবে।রেড সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে মঙ্গলবার (৬ ডিসেম্বর) পর্যন্ত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu