1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাশিয়া নয় ইউক্রেনের নারীদের জন্য আসল হুমকি ইউরোপ: মস্কো

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬০ সময় দর্শন

সুইডেনে আশ্রয় নেয়া ইউক্রেনীয় নারী শরণার্থীরা যৌন নিপীড়নের শিকার হচ্ছে যা চোখে পড়ছে না জাতিসংঘের। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এমন মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। খবর আরটির।

গত মাসে সুইডেনের জেন্ডার ইকুয়ালিটি এজেন্সি একটি প্রতিবেদন প্রকাশ করে।

যেখানে বলা হয়, সুইডেনে আশ্রয় নেয়া ইউক্রেনীয় নারী শরণার্থীরা মানব পাচার, শ্রম শোষণ ও পতিতাবৃত্তির ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদন বলছে, পুলিশ এমন ২০ টি কেসের তদন্ত করছে যদিও অনেক ঘটনা সামনে আসছে না। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে সুইডেনে ইউক্রেনীয় যৌনকর্মীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করা হয় প্রতিবেদনে।মুখপাত্র জাখারোভা বলেন, প্রতিবেদনটি সুইস গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলেও এ বিষয়ে কোন মন্তব্য করেনি কিয়েভ বা জাতিসংঘ। তারা এ বিষয়টি দেখেও না দেখার ভান করছে।

তিনি আরও বলেন, গত অক্টোবরে যৌন সহিংসতার বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেন দাবি করেছিলেন, রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনে ধর্ষণকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে।  এছাড়া ইউক্রেনীয় সাবেক মানবাধিকার কমিশনার লিউডমিলা ডেনিসোভাকের মন্তব্যকেও উদ্ধৃতি করেন মুখপাত্র। লিউডমিলা দাবি করেছিলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনীয়দের ওপর যৌন নির্যাতন করছেন। যদিও পরে তিনি স্বীকার করেন বিশ্বকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ প্ররোচিত করতেই তিনি এই মিথ্যার আশ্রয় নিয়েছেন।

জাখারোভা বলেন, ‘ইউক্রেনীয় নারীদের জন্য হুমকি নয় রাশিয়া, তবে তাদের জন্য আসল হুমকি অপেক্ষা করছে ইউরোপে। জাতিসংঘ এ বিষয়ে চুপ কারণ, ‌‘হয় আসল মানবাধিকার সমস্যা সমাধানে তাদের কোনো আগ্রহ নেই অথবা তারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu