1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মোসাদকে সহযোগিতা, ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করার অপরাধে দোষী সাব্যস্ত চার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার ভোরের তাদের এই সাজা কার্যকর করা হয়েছে বলে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে কাজ করার অভিযোগে চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এছাড়া গুপ্তচরবৃত্তি ও অপহরণের সাথে জড়িত থাকার দায়ে অন্য তিন অভিযুক্তকেও কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেশটির বিচার বিভাগ সংক্রান্ত সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার ভোরের দিকে হোসেইন ওর্দৌখানজাদেহ, শাহিন ইমানি মাহমুদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান এবং মানুচেহর শাহবন্দি বোজান্দি নামের চার ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ইসলামিক প্রজাতন্ত্র ইরানে চিরশত্রু ইসরায়েল গোপন অভিযান পরিচালনা করে আসছে বলে অভিযোগ করেছে তেহরান।

হিজাব পরার বিধান লঙ্ঘনের কারণে ইরানের নৈতিকতা পুলিশের হাতে মাহসা আমিনি নামের এক তরুণীর গ্রেপ্তার এবং মৃত্যুর পর গত সেপ্টেম্বরের মাঝের দিক থেকে দেশটিতে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ ঘিরে ইসরায়েলি এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে ইরানে গৃহযুদ্ধে উসকানি দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ করেছে তেহরান।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এবারই প্রথম সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠী। ব্যাপক দমনপীড়নের মাধ্যমে ইরানি কর্তৃপক্ষ সরকারবিরোধী এই বিক্ষোভ মোকাবিলার চেষ্টা করছে।

এর আগে, বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের সুপ্রিম কোর্ট ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা এবং ইরানি নাগরিকদের অপহরণের অপরাধে চার জনকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখায় রোববার ভোরের দিকে দেশটির একটি কারাগারে অভিযুক্তদের সর্বোচ্চ এই সাজা কার্যকর করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu