1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপির অভিযোগ মিথ্যা: ডিএমপি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

বিএনপির প্রতিনিধি দল যে অভিযোগ করেছে সেটা মিথ্যা বলে দাবি করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের প্রধান ফারুক হোসেন। তিনি বলেন, তাদের দলের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

রোববার (৪ ডিসেম্বর) বিএনপির প্রতিনিধি দলের সাথে ডিএমপি কমিশনারের আলোচনা শেষে এসব জানান ফারুক হোসেন। তিনি বলেন, বিএনপি নেতাদের সাথে আলাপ হয়েছে।

তারা আরও ভালো ভ্যানু পেলে আলোচনা করা হবে।

তিনি বলেন, ডিএমপির পক্ষ থেকে তাদের অনুরোধ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে। সেখানে সমাবেশ করলে ডিএমপি তাদের পুরোপুরি নিরাপত্তা দেবে। বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আশা ডিএমপির। বিএনপি নিজেদের থেকেই নতুন সমাবেশস্থল খুঁজছে। তারাই প্রস্তাব দিতে পারে। পুলিশের পক্ষ থেকে নতুন করে কোন প্রস্তাব দেয়া হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি দাবি করে আসছে জঙ্গি অভিযানের নামে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে এই অভিযোগ সত্য নয়। কারণ যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে রোববার (৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাতে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ উপলক্ষে ধারাবাহিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ -ডিএমপি কমিশনারের সাথে আলোচনা হচ্ছে বলে জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu