1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, প্রেমিকসহ গ্রেপ্তার নারী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪২ সময় দর্শন

পরকীয়ার জেরে ভারতের মুম্বাইয়ে এক নারীর বিরুদ্ধে তার স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, কথিত প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে অল্প অল্প করে বিষ খাইয়ে (স্লো পয়জনিং) হত্যা করেছেন ওই নারী। এ ঘটনায় শুক্রবার (২ ডিসেম্বর) রাতে কবিতা নামে ওই নারী ও তার প্রেমিক হিতেশকে আটক করেছে পুলিশ। খবর এনডিটিভি।

পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকার বাসিন্দা কমলাকান্ত বেশ কিছুদিন ধরে পেটের অসুখে ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান, কমলাকান্তের শরীরে আর্সেনিক ও থ্যালিয়ামের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ সেপ্টেম্বর মারা যান তিনি।

এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হলে তদন্তে নামে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। কিছু প্রমাণের ভিত্তিতে কমলাকান্তের স্ত্রী কবিতা ও তার কথিত প্রেমিক হিতেশকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবিতা তার স্বামীকে হত্যার চাঞ্চল্যকর তথ্য দেন। জানান, হিতেশের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। এ নিয়ে স্বামী কমলাকান্তের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। তাই হিতেশের সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন কমলাকান্তের খাবারে আর্সেনিক মেশাতেন কবিতা। এতে কমলাকান্তের পেটে অসুখ দেখা দেয় এবং একপর্যায়ে বেশি অসুস্থ হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার কয়েক দিন আগে পেটের অসুখে কমলাকান্তের মা মারা যান। তার মৃত্যুর সঙ্গে কবিতা জড়িত কি না, তা নিয়েও তদন্ত করছে মুম্বাই পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu