1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টুকু-নিপুণসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ সময় দর্শন

পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি বিএনপি নেতা সাইফুল ইসলাম নীরব ও বিএন‌পির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী ।

রোববার (৪ ডিসেম্বর) আসামিদের হাজিরা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। এদিন তারা আদালতে উপস্থিত না হওয়ায় আইনজীবী সময়ের আবেদন করেন।

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি  পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। সমাবেশ শেষে তারা প্রেসক্লাব এলাকায় পুলিশের ওপর আকস্মিক অতর্কিত আক্রমণ করে ও মিছিল বের করে মৎস্য ভবন মোড়ে এলে সেখানে কর্মরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। ওই সময় আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে শাহবাগের দিকে যেতে থাকে। ওই অবৈধ উচ্ছৃঙ্খল জনতাকে নিবৃত ও ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও সরকারি কাজে বাধা দেয়।

এ ঘটনায় রমনা থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu