1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ময়মনসিংহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর সার্কিট হাউজ ময়দানে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনের পর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করা হয় এহতেশামুল আলমকে।

তিনি আগে মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে। মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে সিটি করপোরেশনের মেয়র মো. ইশরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক হিসেবে মোহিত উর রহমান শান্তর নাম ঘোষণা করা হয়। নতুন নেতৃত্ব ঘোষণার সময় সমাবেশ স্থলের নেতাকর্মীরা হাত তালি দিয়ে নেতৃত্বকে স্বাগত জানান।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শিামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, মারুফা আক্তার পপি প্রমুখ।

এর আগে ২০১৬ সালের ৩০ এপ্রিল জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। পরে একই বছরের ১০ অক্টোবর অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে সভাপতি এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। অপরদিকে মহানগর কমিটিতে এহতেশামুল আলম সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহিত উর রহমান শান্ত’র নাম ঘোষণা করা হয়েছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu