1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বকাপ মেসি অথবা নেইমার জিতলে যা করবেন পরীমণি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ সময় দর্শন

হাজার মাইল দূরে কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও উন্মাদনার কোনো কমতি নেই বাংলাদেশে। সমগ্র বাংলাদেশই যেন ভাগ হয়েছে ৩২টি দলে। সেই দলের হিংসভাগ জুড়ে রয়েছেন ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা অঙ্গনের মানুষেরাও মত্ত বিশ্বকাপ উন্মাদনায়।

সময়ের সেরা ঢালিউড অভিনেত্রী পরীমনি সমর্থন করেন আর্জেন্টিনাকে। বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার একটি ম্যাচও মিস দিচ্ছেন না তিনি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আর্জেন্টিনা ভক্তদের মধ্যে সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিচ্ছেন পরীমনি। তাই তো আর্জেন্টিনার খেলার আগে বাড়তি টেনশনে থাকেন পরীমনি।

আর্জেন্টিনার আজকের ম্যাচ নিয়ে এই অভিনেত্রী বলেন, আর্জেন্টিনার ম্যাচে টেনশনে হবে না কেনো। খেলা শুরুর আগে তো টেনশনে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তবে রাজ ব্রাজিল সমর্থক হলেও আমাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করেন। আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখে আমাকে উৎসাহ দেয়।

মেসি ও নেইমারের দেশ ঘুরতে যাওয়া প্রসঙ্গে পরীমণি বরেণ, মেসি আমার প্রিয় খেলোয়াড়। মেসির পায়ে বল গেলেই নিজে আলাদা শান্তি অনুভব করি। এতো বড় একজন খেলোয়াড় হয়েও মাঠে ও মাঠের বাইরে তার বিনয় ও আচার-আচরণ আমাকে মুগ্ধ করে। সুযোগ পেলে অবশ্যই মেসির দেশে যাবো। তবে রাজ বলেছে আর্জেন্টিনা জয়ী হলে এবার মেসির দেশে নিয়ে যাবে। আর ব্রাজিল জিতলে নেইমারের দেশে। বিয়ের পর তো আমাদের বিদেশে যাওয়া হয়নি। তাই হয়তো রাজ এমনটি পরিকল্পনা করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu