1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিরোধীদের দমনে মৃত্যুদণ্ডকে হাতিয়ার করছে জান্তা সরকার: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮ সময় দর্শন
বিরোধীদের দমনে মৃত্যুদণ্ডকে হাতিয়ার করছে জান্তা সরকার: জাতিসংঘ

বিরোধীদের দমাতে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মিয়ানমারের জান্তা সরকার। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় নেওয়ার পর থেকে বিরোধী মতের ১৩০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে তারা। জাতিসংঘের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এমনটা জানিয়েছেন। খবর আল-জাজিরার।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, ‘বৃহস্পতিবার গোপনে আদালত বসিয়ে অন্তত সাত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চার যুবককে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। অবিলম্বে এসব রায় স্থগিত করতে হবে। ’

এক বিবৃতিতে তুর্ক বলেন, ‘সামরিক বাহিনী সুষ্ঠু বিচারের মৌলিক নীতিমালা লঙ্ঘন করছে। মূল বিচারিক পদ্ধতির বিপরীতে গোপন আদালতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সামরিক বাহিনী শান্তি প্রচেষ্টার প্রতি ঘৃণাও দেখিয়েছে। বিরোধীদের দমন করার জন্য হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহার করছে তারা। ’

মিয়ানমারের সর্ববৃহৎ শহর ইয়াংগুনের দাগন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন জানিয়েছে, গত বৃহস্পতিবার কুখ্যাত ইনসেইন কারাগারে সামরিক আদালত বসিয়ে সাত শিক্ষার্থীকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। এসব শিক্ষার্থীদের বয়স ১৮-২৪ মধ্যে। চলতি বছরের ২১ এপ্রিল তাদের আটক করা হয়।

দাগন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের একজন সদস্য ফরাসি সংবাদ সংস্থা এপিকে বলেন, ‘ওই সাত জনকে সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়। এ ছাড়া গত এপ্রিলে একজন ব্যাংক কর্মকর্তাকে গুলি করে হত্যার দোষী সাব্যস্ত করা হয়। ’

গত বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ক্ষমতায় এসেই সু চিসহ তার দলের অনেক নেতাকে গ্রেপ্তার করে জান্তা সরকার। সেনা অভ্যুত্থানের পর থেকেই দেশটির নাগরিকদের ওপর শুরু হয় দমন-পীড়ন। এরপরেই জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে দেশটির সাধারণ জনগণ। জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে গণতন্ত্রপন্থী বাহিনীর অন্তত দুই ‍হাজার সদস্য প্রাণ হারিয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu