1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাংলাদেশের ‘প্লাস পয়েন্ট’ মিরপুরের উইকেট: লিটন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ সময় দর্শন

মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বোঝা বড়ই দুর্বোধ্য। যারা এ মাঠে নিয়মিত খেলে থাকেন, তারাও বোঝেন না উইকেট কখন, কেমন আচরণ করবে। ভারতের বিপক্ষে আগামীকাল রোববার এই মাঠেই তিন ওয়ানডের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তামিম ইনজুরিতে থাকায় এ সিরিজে দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস।

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামার আগে লিটন সংবাদ সম্মেলনে এসে জানালেন, বাংলাদেশে প্লাস পয়েন্ট সেই দুর্বোধ্য মিরপুরের উইকেটই!

পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। লিটন মেনে নিয়েছেন, এই সিরিজে ভারতই ফেবারিট। তবে খেলাটা ঘরের মাঠে বলেই ভারতকে হারাতে চান। লিটন আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘খেলা ঘরের মাঠের কন্ডিশন, দর্শক সব সময় আমাদের পক্ষে থাকবে। ’ পরে ‘প্লাস পয়েন্ট’-এর কথা উল্লেখ করে তিনি যোগ করেন, ‘জানি না মিরপুরের উইকেট কেমন আচরণ করবে। তবে তারা এই উইকেট সম্পর্কে খুব একটা জানে না। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। ’

বাংলাদেশ-ভারতের প্রতিটি ম্যাচ এখন বেশ উত্তেজনা ছড়ায়। জাগায় রোমাঞ্চ। অধিনায়ক লিটনের কাছে দুই দলের দ্বৈরথ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘আমরা সিরিজটা নিয়ে অনেক রোমাঞ্চিত। ভারত ভালো দল। তাদের খ্যাতি এবং সামর্থ্য সবই আছে। আমরা ইদানিং তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি। তারাও আর আমাদের আন্ডারডগ ভাবে না। এটাই বড় ব্যাপার। ’

সিরিজে কারা এগিয়ে আছে এ প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘ভারত সব সময় ভালো দল। আমরা ওয়ানডে খেলেছি ৭ মাস আগে। অনেক দিন পেরিয়ে গেছে। ভারত অবশ্যই এগিয়ে থাকবে। ওরা মাত্র নিউজিল্যান্ডে খেলে এসেছে। এটাও মানতে হবে, ঘরের মাঠে আমরাও অনেক ভালো দল। এই সংস্করণ এমন, ঘরে খেললে অনেক ভালো খেলি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu