1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দেশের মানুষকে মুক্তি দিয়েছে নৌকা: বিপ্লব বড়ুয়া

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ সময় দর্শন
দেশের মানুষকে মুক্তি দিয়েছে নৌকা: বিপ্লব বড়ুয়া

দেশের মানুষকে মুক্তি দিয়েছে নৌকা। চট্টগ্রামবাসী নৌকায় ভোট দিয়ে আবারও বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় আনবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। শনিবার (৩ ডিসেম্বর) সকালে নগরের কাজীর দেউড়ি মোড়ে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন।

বিপ্লব বড়ুয়া বলেন, রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশের সর্ববৃহৎ জনসভা হবে চট্টগ্রামে।

জনসভাকে কেন্দ্র করে সারা চট্টগ্রামে মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। শুধু আওয়ামী লীগ যারা করে তারা নয়, আওয়ামী লীগের বাইরেও সাধারণ মানুষ জাতি ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে আজ একাট্টা হয়েছে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা ও বরণ করে নেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করি, একটি সফল মহাসমাবেশ হবে। সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হবে। শ্রমিক লীগকে সমাবেশ স্থলে প্রবেশ করার আহ্বান জানিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, জননেত্রী শেখ হাসিনা বক্তব্য শেষ না করা পর্যন্ত আপনারা সমাবেশ স্থল ত্যাগ করবেন না। চোখ কান খোলা রেখে সমাবেশে যোগ দেবেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা অন্যান্য সংগঠনের নেতা-কর্মী আসবেন তাদের একইভাবে সমাবেশে যোগ দেওয়ার সুযোগ দেবেন। এই জনসভার কথা রাজপথে, সাধারণ মানুষকে জানানোর ব্যবস্থা করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী জনি, জাতীয় শ্রমিক লীগ কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক আখতার হোসেন, মোটর চালক লীগের কার্যকরী সভাপতি মিজানুর রহমান, চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক চট্টগ্রাম মহানগরের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বেলাল প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu